ঢাকাMonday , 12 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিঃ প্রাঃ লিঃ (IUPHPS) Project কিভাবে অনুমোদন পায় জনমনে প্রশ্ন!

Link Copied!

১৪৮

IUPHPS) Project এ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবার জন্য ২৪০ (দুইশত চল্লিশ) জন জনবল আউটসোর্সিং পদ্ধতিতে সরবরাহের দরপত্রের সংক্ষিপ্ত তালিকায় অভিকু প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিমিটেড এর বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, IUPHPS) Project এর প্রকল্প পরিচালক বরাবর কয়েকটি প্রতিষ্ঠান অভিযোগ দায়ের করেন।

জানা যায় মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর হেমায়েত হোসেন ফারুক যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের উর্দ্ধতন নেতা-মন্ত্রীদের সাথে ছবি ফেসবুকে ছেড়ে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। এবং তথ্য গোপন করে পরিচালক কে ভুল বাল বুঝিয়ে তার প্রতিষ্ঠানের অনুমোদন করাইয়ে নিয়ে ১২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে আরও জানা যায়, মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর নামে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুক এর সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও নির্যাতনে দিশেহারা হয়ে পড়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন ওই প্রতিষ্ঠান দুটির পরিচালক ও তার এজেন্টরা সরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আউটসোর্সিং এ নিয়োগ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। তারা মাসের পর মাস আমাদের বেতন বন্ধ রেখেছে। অন্যদিকে প্রকৃত কর্মচারীকে বেতন না দিয়ে তার নিজস্ব লোকদের বেতন প্রদান করে আসছেন। অথচ দিনের পর দিন আমরা যারা শ্রম দিয়ে আসছি। তাদের বেতন দেয়ার কথা কখনোই ভাবছেন না। অথচ অর্থের বিনিময়ে যখন তখন নতুন নতুন লোক নিয়োগ দিচ্ছেন এবারও ওই প্রতারক হেমায়েত হোসেন ফারুক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মতো বেকার ছেলে মেয়েদের জীবন নষ্ট করার পায়তারা করছেন। আমরা জানতে পারলাম আসলেই তার দুর্নীতি ও তথ্য গোপন করেও নাকি IUPHPS) Project এর অনুমোদন নিয়েছেন। সেই ব্যাপারেও বিভিন্ন প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এ সম্পর্কে তথ্য উপাত্ত খুঁজতে গিয়ে অভিযোগের বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সীল সহ পাওয়া যায়।
নিম্নে অভিযোগে উল্লেখিত তথ্য হুবহু তুলে ধরা হলো।

স্থানীয় সরকার বিভাগের (IUPHPSP Project) এর বিগত ২২/০৬/২০২৫ ইং তারিখে আউটসোসিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্র (Invitation for Tender No. 46.00.0000.303.001.11.007 25-129 Dated: 23.04.2025 (Tender Package No: NS-101) বিভিন্ন আউটসোর্সিং জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিমিটেড নামীয় একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন যার ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেমায়েত হুসাইন ফারুক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর, নড়াইলের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের একনিষ্ট কর্মী ও সমর্থক। বিভিন্ন সময়ে আওয়ামী রাজনৈতিক বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে ফ্যাসিস্ট সরকারের পূর্ণ সমর্থন ও গণহত্যার মদদদাতা। জ্বলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পক্ষে তিনি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন (প্রমাণক সংযুক্ত)। তৎকালীন আওয়ামী সরকারের সমর্থনপুষ্ট হয়ে পেশী শক্তির মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তরের কাজ বাগিয়ে নেন। বর্তমানে রাজনৈতিক বোল পাল্টিয়ে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে গোপনে কাজ করে যাচ্ছেন। এরূপ সুবিধাভোগী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করলে দেশে অরাজকতা সৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা বিদ্যমান ও জুলাই আন্দোলনে নিহত যোদ্ধাদের রক্তের সাথে বেইমানীর সামিল।

বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, স্থানীয় সরকার বিভাগের মত গুরুত্বপূর্ণ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের কাজে অনৈতিকভাবে মূল্যায়নের মাধ্যমে তাহার প্রতিষ্ঠান মাছরাস্য সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিমিটেডকে কার্যাদেশ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পিপিআর এর ৯৮ ধারার ২,৩১ ও ৩২ উপ-ধারা মোতাবেক ক্রয়কারীর সংস্থার আওতায় অতীত অভিজ্ঞতার আলোকে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচনের বিধান বিদ্যমান।

উল্লেখ্য যে, ১১/০৮/২০২৫ তারিখ কারিগরি প্রস্তাব জমা দেয়ার আগে অর্থাৎ ০৯/০৭/২০২৫ ইং তারিখ হইতে ০৫/০৮/২০২৫ ইং তারিখ পর্যন্ত উক্ত কাজের কার্যাদেশ প্রাপ্তির পূর্বে ১২টি পদের বিপরীতে ২৪০ জন জনবল আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রদান করা হবে মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন (কপি সংযুক্ত) যা আইনগতভাবে অবৈধ।

এমতাবস্থায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তী রক্ষার্থে এবং পিপিআর ও দরপত্র সিডিউল মোতাবেক দাখিলকৃত সকল। কাগজপত্রাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাচাই করার মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।