কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আয়োজিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এই টুর্নামেন্টকে সফল ও উৎসবমুখর করে তুলতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও...
১৫
স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা
তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আয়োজিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এই টুর্নামেন্টকে সফল ও উৎসবমুখর করে তুলতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী ফুটবলার তুলে এনে জাতীয় পর্যায়ে তাদের মেধার সঠিক মূল্যায়নের সুযোগ করে দিতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলা পর্যায়ে নানা প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।