নিজস্ব প্রতিনিধিঃ মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)–এর পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তারাবো পৌর যুবদল কার্যালয়ে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তারাবো পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক আফজাল কবির। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদল নেতা হাজী বাবুলসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তারা অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত...
২০৪
নিজস্ব প্রতিনিধিঃ
মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)–এর পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
তারাবো পৌর যুবদল কার্যালয়ে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তারাবো পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক আফজাল কবির। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদল নেতা হাজী বাবুলসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তারা অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সুবিধাভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।