নজরুল ইসলাম, গাজীপুর: "চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাবলু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খোকন, বাবু সুরেন্দ্র চন্দ্র বর্মণ, দেলোয়ার হোসেন...
১১৬
নজরুল ইসলাম, গাজীপুর:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাবলু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খোকন, বাবু সুরেন্দ্র চন্দ্র বর্মণ, দেলোয়ার হোসেন শেখ, ফখরুল প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।