ঢাকাSunday , 28 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আমতলীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Link Copied!

১৯১

এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে বিএনপির চেয়ার পার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার বিকেলে হোটেল ২১ এর হলরুমে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আযোজন করে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপত্বি বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনিত বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক মো. কবির উদ্দিন ফকির। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু, সাবেক যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা সাবেক যুগ্ন আহবায়ক মো,জালাল উদ্দিন মৃধা,মো,তোফাজ্জেল হোসেন ও সাবেক যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজানসহ বিএনরি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বিএনপির চেয়ার পারর্সন তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।