ঢাকাSunday , 10 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এনসিপি’র মেয়র ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

Link Copied!

২৭৩

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকায় বাগেরহাট জেলার দুটি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দুটি পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন, বাগেরহাট জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার। মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। এছাড়া ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন এনসিপি’র বাগেরহাট জেলা কমিটি’র সিনিয়র সদস্য লাবীব আহমদ। চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা যুবশক্তির আহ্বায়ক ইশতিয়াক হোসেন জামি।

প্রথম ধাপে ঘোষিত এ প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বাগেরহাটে এনসিপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এ বিষয়ে বাগেরহাট এনসিপি নেতা আল আমিন খান বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বাগেরহাটের ঘোষিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমরা আশা করছি, জনগণের সমর্থনে তারা আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।