ঢাকাThursday , 14 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনে আনন্দ মিছিল

Link Copied!

২৩১

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪ মে) দুপুরে বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এসময় নবগঠিত কমিটির সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল এর নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।