ঢাকাWednesday , 23 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিদায় দিলেন স্থানীয়রা শাক-সবজি ও হাঁস-মুরগি দিয়ে ওসিকে

Link Copied!

১৪৩

বিদায়ী ওসিকে কেউ দিলেন বাড়ির গাছের লাউ, কেউ আবার নিয়ে এলেন মৌসুমি ফল, আবার কেউ উপহার হিসেবে আনলেন হাঁস-মুরগি ও ডিম। ব্যতিক্রমী এসব উপহারের মধ্য দিয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় জানালেন মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকার স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন এবং বিদায়ী ওসি আফজাল হোসেনের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

এসময় বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের আন্তরিকতা ফুটে উঠেছে ব্যতিক্রমী কিছু উপহারের মাধ্যমেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন। আনুষ্ঠানিকতার বাইরের এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের বহিঃপ্রকাশ।

সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদায়ের মুহূর্তে অনেকে হাত নেড়ে শুভকামনা জানান।

সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোন এলাকার কি অবস্থা তা সরেজমিনে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি৷ আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুর বাসীর কাছে সহযোগিতা চাই।

বিদায়ী ওসি আফজাল হোসেন বলেন, চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখি নাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই।হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জে ও এম তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন আজ বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।