ঢাকাWednesday , 9 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি স্কুল কলেজে টিউশন ফি কমানোর দাবি অভিভাবকদের

Link Copied!

১০৪

শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক ব্যাংকার মো: সেলিম মিয়া আজ ৯ সেপ্টেম্বর বুধবার এক যুক্ত বিবৃতিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীর মাসিক টিউশন ফি কমানোর জোর দাবি জানান। তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষ সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। এরমধ্যেই শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সন্তানের লেখা পড়ার খরচ চালাতে অনেকেরই অসম্ভব কষ্ট হচ্ছে। অভিভাবকদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা ২০২৪ জারি করা হয়। উক্ত নীতিমালায় সারাদেশের অভিভাবকদের আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাম, শহর ও রাজধানী ঢাকার জন্য আলাদা আলাদা টিউশন ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু উক্ত টিউশন ফি নীতিমালা ২০২৪ অন্যান্য শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেনে চলা হলেও রাজধানী ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেনে টিউশন ফি আদায় করছে না। টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুযায়ী ঢাকার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় মাসিক টিউশন ফি ধার্য করা রয়েছে ৮০০/ টাকা আর কলেজ শাখায় ১২০০/ টাকা ধার্য করা আছে। কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নীতিমালা না মেনে জোর জবরদস্তি ইচ্ছে মাফিক অনেক বেশি টাকা টিউশন ফি আদায় করছে। এরমধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ( স্কুলে) ১৪৫০/টাকা বাংলা মাধ্যমে, কলেজে ২২০০/ টাকা মাসিক টিউশন ফি এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২৩০০/ টাকা মাসিক টিউশন ফি আদায় করছে। এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রচারিত হলেও কর্তৃপক্ষ কোন ন্যায়সংগত ব্যবস্থা গ্রহন করে নাই। বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকরা শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের ব্যবস্থাসহ মাসিক টিউশন ফি কমানোর জোর দাবি জানান। উল্লেখ্য যে, সরকারের উচ্চ পদস্হ তথা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে দায়িত্ব পালন করা সও্বেও সরকারি নীতিমালা -২০২৪ বাস্তবায়ন করছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।