ঢাকাTuesday , 2 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমি আমৃত্যু জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো- আবু তাহের মুসুল্লী

Link Copied!

৬৮

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গাজীপুর সদর উপজেলা ও জেলা বিএনপির কাছে নিজেকে একজন পরীক্ষিত ও আস্থাবান নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি, গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক এবং বর্তমানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। নিজের কর্মদক্ষতা ও সততার কারণে তিনি ইতিমধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন। বর্তমানে তিনি অত্র উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রত্যন্ত অঞ্চলে নিবিড় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার নিরলস রাজনৈতিক ক্যারিয়ার ও পূর্বে নেওয়া উন্নয়নমূলক কাজের সুমূল্যায়ন করে স্থানীয় ভোটাররা তাকে ব্যাপক সমর্থন দিচ্ছেন। আগামী নির্বাচনে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় তিনি বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও সাধারণ মেহনতি মানুষের সাথে কথা বলে জানা যায়, আবু তাহের মুসুল্লী দল-মত নির্বিশেষে সকলের সাথে হাসিমুখে মিশে যান। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। সাধারণ মানুষের মতে, উপজেলার সুষম উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবু তাহের মুসুল্লীর মতো একজন জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আবু তাহের মুসুল্লী একজন সৎ, উচ্চ শিক্ষিত, সাহসী, মেধাবী ও প্রতিবাদী ব্যক্তি তার দ্বারা এই উপজেলায় পূর্বে ও উন্নয়ন হয়েছে আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন করে রুপ রেখা আরও সৌন্দর্য হবে বলে আমরা মনে করি, তার মতো যোগ্য একজন চেয়ারম্যান আমাদের প্রয়োজন বলে আমরা মনে করি।

দলীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব আবু তাহের মুসুল্লি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন।তার নেতৃত্বে গত কয়েক বছরে সদর উপজেলায় সাংগঠনিকভাবে দল যেমন শক্তিশালী তেমনি ভোটাররাও আগ্রহী হয়েছে ধানের শীষের প্রতি। তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসার কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কষ্ট বোঝেন। তিনি এখানে অক্লান্ত পরিশ্রম করে বিএনপির দুর্গ গড়ে তুলেছেন।

এই সম্পর্কে আলহাজ্ব আবু তাহের মুসুল্লি বলেন, আমি এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ পেয়েছি, কতটুকু করতে পেরেছি তা আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমি আমার নয় আমি হবো জনতার এই ধারাবাহিকতায় আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর -৩ আসনের মাননীয় এমপি অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু’র একজন কর্মি হিসেবে কাজ করে যাচ্ছি। সংগঠন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করছি। তারা আমাকে যে দায়িত্ব দিয়ে এখানে পাঠাবেন, আমি সফলভাবে দায়িত্ব পালন করে আমার পূর্বের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।