ঢাকাThursday , 4 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃ*ত্যু

Link Copied!

৫২

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নি’হত দুই ভাই হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) এবং সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার শিক্ষার্থী এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

 

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে অপর ভাই তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে দুজনই পানিতে ডুবে যায়।

 

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকে মৃ*ত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃ*ত্যু হয়েছিল।

 

এ বিষয়ে আড়াইহাজার থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহজেল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।