ঢাকাFriday , 5 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ঝাড়ফুঁকের নামে অচেতন করে ধর্ষণের অভিযোগ, ইমামকে ঘিরে চাঞ্চল্য

Link Copied!

৭৯

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ঝাড়ফুঁকের নামে এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমাম ও কবিরাজ পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত আব্দুল হাদী তার মেয়ের পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দীর্ঘদিনে বিভিন্ন সময়ে ৮১ হাজার টাকা নেন। পরে গত ২৮ মার্চ তাকে নিজের বাড়িতে ডেকে ঝাড়ফুঁকের কথা বলে একটি ওষুধ খাওয়ান। ওষুধ সেবনের পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নিজেকে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযোগ দেওয়ার পরও তদন্তে ধীরগতি রয়েছে এবং স্থানীয় কিছু ব্যক্তি মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিচ্ছে।

তবে অভিযুক্তের পরিবারের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।