ঢাকাSaturday , 16 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাউল দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া

Link Copied!

২২৮

নজরুল ইসলাম,গাজীপুর :

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর এলাকায় অবস্থিত বিএনপি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বাউল দলের সভাপতি আলম সরকার। সভায় সংগঠনের অতীত কর্মকাণ্ড, সাংস্কৃতিক অঙ্গনে বাউল দলের ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সাবেক যুবদল নেতা আরাফাত হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ সরকার, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাকিব হোসেন, বিএনপির নেতা রাসেদুল করিম পিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মিলাদ দোয়া ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।