ঢাকাTuesday , 7 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৬৫ কোটি টাকার বনভূমি উদ্ধার, কয়েক দফা অভিযানে দখলমুক্ত ৪.৭০ একর জমি

Link Copied!

১৭৬

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা বন বিভাগের অধীন গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট এলাকায় কয়েক দফা উচ্ছেদ অভিযান চালিয়ে বিভিন্ন প্রভাবশালীর দখলে থাকা প্রায় ৬৫ কোটি টাকা মূল্যের ৪ দশমিক ৭০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা ও মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মনিপুর মৌজার সিএস ৩০৪ ও আরএস ১০৭৪ নম্বর দাগে এক স্থানে ২ একর এবং অপর স্থানে ১ দশমিক ৩৫ একর বনভূমি উদ্ধার করা হয়। এছাড়া সিএস ৪৩৮ নম্বর দাগের আরও ১ দশমিক ৩৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়। সব মিলিয়ে প্রায় ৪ দশমিক ৭০ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে।

বন বিভাগের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে এসব বনভূমি দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে জমি পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া জমিতে বনজ গাছের চারা রোপণের মাধ্যমে পুনর্বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

ডেপুটি রেঞ্জ কর্মকর্তা ও মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “উদ্ধার করা তিনটি জায়গার মধ্যে দুটি শিল্প প্রতিষ্ঠানের দখলে এবং একটি সাবেক সেনা কর্মকর্তার দখলে ছিল। সরকারি বনভূমি রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই বনভূমি দখল করতে দেওয়া হবে না। উদ্ধার হওয়া জমিতে নিয়মিত বনায়ন করা হচ্ছে।”

এদিকে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।