ঢাকাSaturday , 27 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি পদ থেকে আবুল বাসার মজুমদার কে স্থায়ীভাবে বহিষ্কার

Link Copied!

৯৫

ডেস্ক রিপোর্টঃ জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক শৃঙ্খলা, নীতি-আদর্শ ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার-কে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সংগঠনবহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আজ শনিবার (২৭ জুন ২০২৬) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তের ফলে আজকের তারিখ থেকে মোঃ আবুল বাসার মজুমদার জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদ, পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করার অধিকার রাখেন না। ভবিষ্যতে তিনি যদি সংগঠনের নাম, পরিচয় বা পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে নিজেকে উপস্থাপন করেন, তবে তার সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগতভাবে তাঁর ওপর বর্তাবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠনের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ, কার্যক্রম বা লেনদেন থেকে বিরত থাকেন।
জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে সকল সদস্যের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সংগঠনের নীতি ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।