ঢাকাSaturday , 19 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ নেতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে গাজীপুরে বিডিআরএমজিপির মিলনমেলা

Link Copied!

১২৩

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস (বিডিআরএমজিপি) এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ লার্নিং সামিট অ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজীপুরের পিংগাইল এলাকার গ্রিনটেক রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও পেশাজীবীরা অংশ নেন।
আয়োজনে নেতৃত্বের বিকাশ, টিম ম্যানেজমেন্ট, যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ, দলীয় কাজ ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষণীয় সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়।
আয়োজকরা জানান, কর্মক্ষেত্রে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাজিবুল ইসলাম। বিভিন্ন সেশনে বক্তব্য দেন সাসটেইনেবল বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুজ্জামান রবিন, আরএসসি বিশেষজ্ঞ ইয়াসমিন মাল্লিক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) সৈয়দ শরীফুল আলম এবং ফ্যাবিক্সা সোর্সিং গ্রুপের সিইও নাসির মাহমুদ পারভেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, নেতৃত্ব শেখা একটি চলমান প্রক্রিয়া। দক্ষ নেতৃত্বের জন্য শুধু দল পরিচালনার সক্ষমতাই নয়, অন্যদের অনুপ্রাণিত করা, কার্যকর যোগাযোগ, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং সহকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার মানসিকতাও প্রয়োজন।
তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ খাতে কর্মরত পেশাজীবীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি উন্নত হলে শিল্পের অগ্রগতি আরও গতিশীল হবে।
দিনব্যাপী এ আয়োজনে পেশাগত উন্নয়নের পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দ, বিনোদন ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। তৃতীয় পর্বে আমন্ত্রিত ও নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।