ঢাকাSunday , 6 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ২০২৬-২৭ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলেন ভোলার কামাল

Link Copied!

৮১

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ভোলা জেলা চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান মো. কামাল হোসেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় কামাল হোসেন সংগঠনের সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে বৈধ রেজিস্ট্রেশন ও স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা, বিভাগ ও জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং প্রতিটি জেলায় নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ।
এছাড়া তিনি ২০ হাজার কর্মচারীকে সাংগঠনিক কাঠামোর আওতায় আনা, ডিজিটাল ভোটিং ব্যবস্থা চালু, বৈষম্য নিরসন, বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যৌক্তিক সুযোগ-সুবিধা ও গ্রেড উন্নয়ন এবং কর্মস্থলে হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কামাল হোসেনের নির্বাচনী ইশতেহারে চিকিৎসা ও অনাকাঙ্ক্ষিত বিপদে সহায়তা, সাংগঠনিক ও কল্যাণমূলক ফান্ড গঠন, মেধাবী সন্তানদের জন্য বৃত্তি ও পুরস্কার এবং সংগঠনের ইতিহাস সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।
কামাল হোসেন বর্তমানে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঢাকা জেলা, সাবেক (প্রতিষ্ঠাতা) কোষাধ্যক্ষ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের দায়িত্ব পালন করেছেন বলে তাঁর নির্বাচনী প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
ভোলার সন্তান হিসেবে কামাল হোসেনের প্রার্থিতা নিয়ে জেলার বিচার বিভাগীয় কর্মচারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসায় সারা বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যদের কাছে মোহাম্মদ কামাল হোসেন আজ আস্থার ও প্রথম পছন্দের একজন প্রার্থী।
সংগঠনের জন্য তাঁর দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও সহকর্মীদের পাশে থাকার কারণে তাঁকে নিয়ে আজ জেলায় জেলায় আলোচনা হচ্ছে, সহকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা। সবার ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে যেতে চান একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠন গড়ার প্রত্যয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।