ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এক রাতে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার ক্ষতি

Link Copied!

৮৩

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার খানপুরে রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই ভোর রাতে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান ও একই এলাকার বাসিন্দা অলোক শেখের পুত্র জালাল শেখের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে যায় এবং ঘেরে থাকা অবশিষ্ট মাছ বিষক্রিয়ায় পচে নষ্ট হয়ে গেছে। মৎস্য ঘের দু”টিতে বড় বড় গলদা, রেনু’সহ বিভিন্ন প্রকারের সাদা মাছ ছিল। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান বলেন, গভীর রাতে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। আমার ধারণা এলাকার মাদক সেবী ও সুন্দরবনে প্রশাসনের ব্যাপক নজরদারি থাকায় ডাকাত চক্রের কিছু সদস্য লোকালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

দ্রুততম সময়ে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন জানান, বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।