ঢাকাSaturday , 18 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার

Link Copied!

৪৬

সোহান মিয়া,আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে প্রত্যাশা নিয়ে জীবন ও রক্ত উৎসর্গ করেছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখনো হয়নি। জনগণের সেই প্রত্যাশা পূরণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুপ্তারা ইউনিয়নের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুপ্তারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মো. কামাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ সাদী এবং পেশাজীবী সম্পাদক মো. আব্দুল হামিদ মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মো. মমিনুল হক সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মো. ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তর শাখার আমির মাওলানা মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম এবং দুপ্তারা ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মো. আবু বকর সিদ্দিক (বাকীর)।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই-সংশ্লিষ্ট অপরাধের বিচার নিশ্চিত করা। কিন্তু এসব বিষয়ে জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তারা দাবি করেন। তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথি মো. মমিনুল হক সরকার তার বক্তব্যে অভিযোগ করেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকজনকে দায়িত্ব দিয়ে দেশে চাঁদাবাজি ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, জনগণ এ ধরনের পরিস্থিতি মেনে নেবে না এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।