ঢাকাSaturday , 25 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু।

Link Copied!

১২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক ও
মানবিক সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫৬ ব্যক্তি ও সংস্থাকে ‘হাফেজ্জী সেবা পদক–২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে দেশের ও দেশের বাহিরের মিশর,সুদান, ফিলিস্তিন,তুরস্ক ও আফগানিস্তান হতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মানবসেবা, মানবিক সাংবাদিকতা, ডিজিটাল মাধ্যমে মানবিক কনটেন্ট প্রচার, শিক্ষা, চিকিৎসা ও নার্সিংসহ মোট ৭টি ক্যাটাগরিতে ৮টি সংস্থা এবং ৪৮ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হাসানের এর নিকট হতে “হাফেজ্জী সেবা পদক- ২০২৬’পুরস্কার গ্রহণ করেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু। এছাড়াও মানবিক সাংবাদিক ক্যাটাগরিতে হাফেজ্জী সেবা পদক-২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন
দৈনিক এশিয়া বাণীর প্রধান সম্পাদক মো: তাজুল ইসলাম, দি ফাইন্যান্স টুডে’র সম্পাদক মোঃ মতিউর রহমান,দি মুসলিম টাইমস পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার সহ ৫৬ ব্যক্তি ও সংস্থা হাফেজ্জী সেবা পদক-২০২৬ পুরস্কারে ভূষিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হাসান।এসময় আরো উপস্থিত ছিলেন ইন্টারিম সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের মহাসচিব নওমুসলিম মুহাম্মদ রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়ুথ কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ মামদুহ, তুরস্কের গবেষণা প্রতিষ্ঠান মারকাজুল বুহুস অলফিকিরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার নেতা ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামি চিন্তাবিদ আল্লামা মামুনুল হক, সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, এবং জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমসহ অনেকে।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের নানা স্তরে মানবসেবায় নিয়োজিত ব্যক্তি ও সংগঠনগুলোকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ফিলিস্তিন ও সুদানের অসহায় মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।