ঢাকাFriday , 16 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের ‎শ্রীনগরে সাংবাদিক পরিচয়ে আওয়ামী লীগ নেতার কাছ থেকে অর্থ আদায়

Link Copied!

৩৩০

‎মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে নগদ অর্থ আদায় করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে মোবাইল দিয়ে ভিডিও করে একটি ফেসবুক পেইজ “রুপক টিভি নিউজ” পরিচালনা করেন বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম মো. শহিদুল সালমান রুপক। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি শাহরিয়ার আলম লিটনের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

‎ভুক্তভোগী শাহরিয়ার আলম লিটন অভিযোগ করে বলেন, গত বছর সরকার পরিবর্তনের পর থেকেই আমরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। ওই সময় আমি আমার বাড়ির সামনে খালী জায়গায় কয়েকটি দোকান নির্মাণ করি। পরে একজন সাংবাদিক ব্যক্তি আমাকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান।

‎তিনি আরও বলেন,পরবর্তীতে রুপক নামের ওই ব্যক্তি আমার আত্মীয় শ্যামসিদ্ধি ইউনিয়নের ইয়ামিনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি আমার সকল বৈধ কাগজপত্র তাকে দেখানোর জন্য দেই। পরে ওই ব্যক্তি সাংবাদিকদের চা খাওয়ানোর কথা বলে আমার কাছ থেকে আত্মীয়ের মাধ্যমে ২৩ হাজার টাকা নেন।

‎ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি জানতে পারেন সাংবাদিকদের নাম ব্যবহার করে আদায়কৃত ওই অর্থ রুপক নিজেই আত্মসাৎ করেছেন। অথচ যেসব সাংবাদিকের নাম ভাঙানো হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

‎এ বিষয়ে শাহরিয়ার আলম লিটন বলেন, এ ধরনের অপসাংবাদিকতা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকতার পবিত্র পেশাকে ব্যবহার করে প্রতারণা করা দুঃখজনক।

‎এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।