ঢাকাFriday , 17 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

৪৪

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সিএন্ডবি বাজার বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ফরহাদ হোসেন, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সদস্য শেখ সাইফুজ্জামান বাবু, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ সোহাগ উদ্দিন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ওবায়দুল ইসলাম চাঁদ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, শহীদ সৃতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।