ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার!

সুমন হোসেন শাওন।।
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

১৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের সমর্থক নয়ন (২৩) নামে এক যুবককে কুপিয়ে যখমসহ হাতের কবজি কেটে নেওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী জয়নালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। সংবাদের ভিত্তিতে গত ১৬ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০। সে চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গত ৭ জানুয়ারী রাত অনুমান ৮ টার দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের সমর্থক ভিকটিম নয়ন (২৩) তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রীজ সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে গ্রেফতারকৃত আসামী মোঃ জয়নালসহ তার সাথে থাকা অন্যান্য আসামীরা রাম দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে নয়নকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কবজি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে হুমকি দিয়ে ভিকটিম নয়নের হাত থেকে বিচ্ছিন্ন কবজি তাদের সাথে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় ভিকটিম নয়নের মা পারভীন আক্তার বাদি হয়ে সিরাজদিখান থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ দঃ বিধি ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০২। মামলা রুজুর পর পরই চাঞ্চল্যকর কবজি কাটার ঘটনার সাথে জড়িত আসামীরা আত্নগোপনে চলে যায়। পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মামলার প্রধান আসামী জয়নালকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পলাতক আসামী জয়নাল নয়ন নামে ওই যুবককের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় সরাসরী জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে র‌্যাব-১০ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।