পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আজ বৃহত্তর মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জশনে জুলুছ ও আনন্দ মিছিল উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আজ বৃহত্তর মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জশনে জুলুছ ও আনন্দ মিছিল উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আজ বৃহত্তর মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জশনে জুলুছ ও আনন্দ মিছিল উদযাপিত হয়েছে। সকাল সাড়ে আট ঘটিকায় ঐতিহ্যবাহী ফকির বাড়ী দরবার শরীফ থেকে বৃহত্তর মিরপুরের সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও বর্ণাঢ্য জশনে জুলুছ বের হয়। ঐতিহাসিক এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী ফকির বাড়ী দরবার শরীফের একমাত্র শাহজাদা, পীরে তরিকত ইঞ্জিনিয়ার সৈয়দ ফকির জিহাদ উদ্দিন আহমদ নূরী শাহ (মা.জি.আ.)। মিছিলটি চলাকালীন সময়ে “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” এবং “নারায়ে রিসালাত — ইয়া রাসুলুল্লাহ (সা.)” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মিরপুরের রাজপথ। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র দুনিয়াতে শুভাগমন ও মিলাদুন্নবীর মোবারক আনন্দকে প্রকাশ...
১০৮
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আজ বৃহত্তর মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জশনে জুলুছ ও আনন্দ মিছিল উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে আট ঘটিকায় ঐতিহ্যবাহী ফকির বাড়ী দরবার শরীফ থেকে বৃহত্তর মিরপুরের সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে একটি সুশৃঙ্খল ও বর্ণাঢ্য জশনে জুলুছ বের হয়। ঐতিহাসিক এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী ফকির বাড়ী দরবার শরীফের একমাত্র শাহজাদা, পীরে তরিকত ইঞ্জিনিয়ার সৈয়দ ফকির জিহাদ উদ্দিন আহমদ নূরী শাহ (মা.জি.আ.)।
মিছিলটি চলাকালীন সময়ে “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” এবং “নারায়ে রিসালাত — ইয়া রাসুলুল্লাহ (সা.)” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মিরপুরের রাজপথ। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র দুনিয়াতে শুভাগমন ও মিলাদুন্নবীর মোবারক আনন্দকে প্রকাশ করতে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসলমানরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মুফতী হাছানুজ্জামান চিশতী আল কাদেরী। এছাড়া জুলুছে বিশেষ উপস্থিতি ও সহযোগিতায় ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরীসহ দরবার শরীফের মুরিদান ও আশেকানবৃন্দ।
মিছিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।