ঢাকাMonday , 27 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের উপর হামলার ঘটনায় চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Link Copied!

১২৫

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

খুলনা প্রেসক্লাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। যা নিয়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় নেতার মদদে কিছু দুর্বৃত্ত, যাদের মধ্যে কথিত মাদক ব্যবসায়ী ও টোকাইদের সম্পৃক্ততার রয়েছে। পরিকল্পিতভাবে ওই প্রার্থীর উপর হামলা চালায়। হামলার ঘটনাটি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

এই হামলার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান, মিজানুর রহমান মিঠু, অমিতকর বিলাস, জাকারিয়া শাওন, রিয়াদ মোড়ল, মজনু শেখ, সাকিব হাসান জনি, তরিকুল মোল্লা, মুরাদ শেখ, শেখ সাজ্জাদ হাসান ইমরুল’সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বিবৃতিতে জানান, সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকির হয়ে দাঁড়াবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।