ঢাকাFriday , 15 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক

Link Copied!

১৪৭

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের কচুয়া এলাকায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম কচুয়া মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। এ সময় হাতে ভাজা নিয়ে প্রতিবেশী ওই কিশোরীর বাড়িতে যান। তখন কিশোরীর মা বারান্দায় কাঁথা সেলাই করছিলেন। এমন সময় মাকে ভাজা দিয়ে বাড়ির বাথরুমে যেতে চান তামিম। একপর্যায়ে তিনি বাথরুমে যান এবং ফিরে আসেন। কিছু সময় পর কিশোরীর মা গরু আনতে মাঠে যান। এই সুযোগে তামিম ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যান।

পরে বিকেলে তামিমকে পেয়ে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে মারপিট করে জখম করে এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুটা সুস্থ হয়ে কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তামিমকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।