ঢাকাFriday , 15 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক

Link Copied!

১৫৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোরের চৌগাছা উপজেলায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালালে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর চৌগাছা থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।