বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের ডিবি পুলিশ শুটকি মাছের ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হযরত আলী বেনাপোল পৌর সভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। বৃহস্পতিবার (৪জুন) যশোর হামিদপুর থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সদরের হামিদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী 'অথৈ সোহান পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহজনকভাবে বাসের যাত্রী হযরত আলীকে আটক ও তার কাছে থাকা শুঁটকির...
১৩৪
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-যশোরের ডিবি পুলিশ শুটকি মাছের ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪জুন) যশোর হামিদপুর থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সদরের হামিদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সন্দেহজনকভাবে বাসের যাত্রী হযরত আলীকে আটক ও তার কাছে থাকা শুঁটকির মাছ ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।