ঢাকাFriday , 26 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে দখলমুক্ত হলো ৫ একর বনভূমি, পুনরায়  শুরু হয়েছে বৃক্ষরোপণ

Link Copied!

১৮০

বিশেষ প্রতিনিধ :- মোঃ মিন্টু মিয়া:

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের পেলাইদ মৌজায় প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন অবৈধ দখল ও বন উজাড়ের পর অবশেষে ২৫-০৬-২০২৬ তারিখ দখলমুক্ত করা হয়। বর্তমানে ওই এলাকায় পুনরায় গজারী বন ফিরিয়ে আনতে বন বিভাগ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।
বন বিভাগ ও স্থানীয়  সূত্রে জানা যায়, একসময় পুরো এলাকাটি প্রাকৃতিক গজারী বনে আচ্ছাদিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বনভূমির গজারী গাছ কেটে ধীরে ধীরে অবৈধ দখলে নিয়ে কলা বাগান গড়ে তোলা হয়।
সম্প্রতি বন বিভাগের উদ্যোগে দখলমুক্ত অভিযান পরিচালনা করে প্রায় ৫ একর জমি পুনরুদ্ধার করা হয়। এরপর বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সেখানে নতুন করে গজারী মেহগনি সেগুন কড়াই সহ বিভিন্ন বনজ প্রজাতির চারা রোপণ করা হচ্ছে।
ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান  জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক বন পুনরুদ্ধারে এ ধরনের অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বনভূমি যেন পুনরায় দখল বা উজাড় না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত হওয়া বনভূমিতে পুনরায় গজারী বন গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জলবায়ুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।