ঢাকাWednesday , 14 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

৯

বাগেরহাটে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাগেরহাট সদর উপজেলার জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের চর্চা প্রসারিত করা এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী মিজানুর রহমান।

প্রতিযোগিতাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আবু হুরায়রাহ।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা, মনন ও যোগ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআনের শিক্ষা ও আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।