ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ইউসুফ পিয়াসের

নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২৭

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করতে এবং ভিন্নমতকে দমিয়ে রাখতে নিরপরাধ শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে ভয়ভীতি ও দমননীতির আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন।

ইউসুফ পিয়াস বলেন, “দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতারের যে ধারাবাহিকতা চলছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত করা যাবে না। তারা ন্যায়, ইনসাফ ও আদর্শিক সংগ্রামের পথেই অবিচল থাকবে, ইনশাআল্লাহ।”

সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীতের স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার কোনো অপচেষ্টা করবেন না। যদি আবারও রাজনৈতিক প্রতিহিংসা, দমন-পীড়ন ও হয়রানির সেই পুরোনো সংস্কৃতি ফিরে আসতে দেখা যায়, তবে দেশের ছাত্রসমাজ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না, ইনশাআল্লাহ।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক মত ও আদর্শের প্রতি সহনশীলতা এবং আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।