ঢাকাThursday , 23 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

একজন কলম সৈনিকের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Link Copied!

১১৫

এম নজরুল ইসলাম।।
গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ , টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল খান প্রমুখ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর স্থানীয় সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।