কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান
মোঃ শরিফুল ইসলাম আকন :- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুপচাঁন কেরানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মোঃ রুপচাঁন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল বিএনপি'র সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায় ও সংগঠনকে সুসংগঠিত করতে তিনি নির্লস ভাবে কাজ করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মোঃ রুপচাঁন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কেরানীগঞ্জ উপজেলার উন্নয়ন, সংগঠনকে সুসংগঠিত রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদক মুক্ত রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে উপজেলাবাসীর সেবায়...
৪২
মোঃ শরিফুল ইসলাম আকন :-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুপচাঁনকেরানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মোঃ রুপচাঁন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল বিএনপি’র সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায় ও সংগঠনকে সুসংগঠিত করতে তিনি নির্লস ভাবে কাজ করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ রুপচাঁন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কেরানীগঞ্জ উপজেলার উন্নয়ন, সংগঠনকে সুসংগঠিত রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদক মুক্ত রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে উপজেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোঃ রুপচাঁন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।