স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস). ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে. গতকাল ভরিতে বাড়িয়েছিল নয় হাজার ৮৫৬ টাকা. শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে. বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে. নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৬৬৮ টাকা, যা গতকাল ছিল দুই লাখ...
১১
স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস). ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে. গতকাল ভরিতে বাড়িয়েছিল নয় হাজার ৮৫৬ টাকা. শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে.
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৬৬৮ টাকা, যা গতকাল ছিল দুই লাখ ৩২ হাজার ১৯৩০ টাকা.
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৩৪২ টাকা. ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।