ঢাকাTuesday , 1 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক শুভেচ্ছা

Link Copied!

১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক।
তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস। বর্তমানে দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নেতাকর্মীদের সর্বদা জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।