ঢাকাWednesday , 28 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

২০

পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরশহরের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাজাহান হাওলাদার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।