ঢাকাSunday , 15 March 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনকে কেন্দ্র করে কেরানীগঞ্জে অটো গ্যারেজে মারামারি, ১ নারী আটক

Link Copied!

১১৭

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি অটো রিকশা গ্যারেজে মাদক সেবনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আনন্দ হোটেলের পাশের ‘আল্লাহ দান’ নামে একটি অটো রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ টিপু ফরমা নামের এক ব্যক্তি একটি নারীকে নিয়ে গ্যারেজের ভেতরে প্রকাশ্যে মাদক (ইয়াবা) সেবন করছিলেন। তার সঙ্গে থাকা নারীর নাম রুপা আক্তার আনিসা। এ সময় টিপুর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং স্বামীকে বাসায় নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করেন।

এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে টিপু তার স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিপুর সঙ্গে থাকা নারী রুপা আক্তার আনিসা তার বুকের ভেতর থেকে একটি সুইচ গিয়ার বের করে টিপুর স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেখানে উত্তেজনা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর কাছে থাকা একটি ছোট বাটির ভেতরে ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি সুইচ গিয়ার পাওয়া যায় বলে জানা যায়।

ঘটনার সময় মোঃ টিপু ফরমা উপস্থিত লোকজনকে বলেন, তিনি বাইরে থেকে লোকজন ডেকে আনবেন। এই কথা বলে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। থানা সূত্রে জানা যায়, এসআই জাহাঙ্গীর অভিযুক্ত নারী রুপা আক্তার আনিসাকে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী নারী পরে কেরানীগঞ্জ এলাকার ওই থানায় গিয়ে পুরো ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।