ঢাকাFriday , 16 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় যুবদল পাশে থাকার আশ্বাস, মন্দির পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা আফজাল কবিরের

Link Copied!

৭

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় তারাবো পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক জনাব আফজাল কবির। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষ ও পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে আফজাল কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য তারাবো পৌর যুবদল সব সময় আপনাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি, অপ্রীতিকর ঘটনা কিংবা উৎসবের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল ধর্মের মানুষের নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষায় তারাবো পৌর যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত।

মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার এই উদ্যোগকে স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।