ঢাকাWednesday , 15 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শাহজালাল মিশনের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

৫৯

গিয়াস উদ্দিন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পবিত্র হজ পালন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল মিশন বলেন, আমি সপরিবারে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার হজ কবুল করেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও যেন একদিন আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক পান।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান—আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং জনগণের পাশে থেকে কাজ করবেন। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি দূরে থাকলেও আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ ফিরে এসে আবারও আপনাদের সাথে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ বাকের খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী ও নজরুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কাদের কাজী এবং বন বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম গাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।