ঢাকাFriday , 10 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের ৪০ দিনেও চাল না পেয়ে লালমোহনে জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

Link Copied!

১২০

নুরুল আমিন, লালমোহন:
ভোলার লালমোহন উপজেলায় বরাদ্দকৃত মৎস্য ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাঁধে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় শতাধিক জেলে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাছঘাটের ব্যবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ ও লোকমানসহ স্থানীয় জেলেরা।
জেলেরা অভিযোগ করে বলেন, তারা সরকারের নিয়ম মেনে নির্ধারিত সময় মাছ ধরা থেকে বিরত রয়েছেন। কিন্তু অবরোধের ৪০ দিন পার হলেও প্রথম কিস্তির ভিজিএফ চাল পাননি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। আড়ৎদারের দাদন, এনজিওর কিস্তি পরিশোধ এবং পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে গিয়ে তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।
তারা আরও অভিযোগ করেন, ঈদুল ফিতরের আগে জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের কথা থাকলেও এখনো তা দেওয়া হয়নি। ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছেন বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মাকছুদুর রহমান বলেন, “জেলেদের কার্ড তালিকা নিয়ে জটিলতা রয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তালিকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় চাল বিতরণে বিলম্ব হচ্ছে। তালিকা চূড়ান্ত হলেই কার্ড যাচাই করে চাল বিতরণ করা হবে।”
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের আগেই চাল বিতরণের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং মৎস্য অফিস থেকে চালের ডিও আগেই দেওয়া হয়েছে। বিলম্বের কারণ তার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, “জেলেদের তালিকা প্রস্তুতে কিছুটা সময় লেগেছে। আশা করা হচ্ছে, দ্রুতই তালিকা যাচাই করে চাল বিতরণ শুরু করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।