ঢাকাFriday , 5 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের নামে ফাঁদ, একাধিক ছেলেকে নিঃস্ব করেছেন সাথী আক্তার!

Link Copied!

৪৭৯

নিজস্ব প্রতিবেদক।। বিয়ের নামে বহু ছেলেকে ফাঁদে ফেলে অর্থ-সম্পদ লুট, প্রতারণা-জালিয়াতি ও নিরীহ আরও বিভিন্ন ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে হয়রানিসহ বিভিন্ন সময় বিয়ের পিড়িতে বসার অভিযোগ উঠেছে বানারীপাড়া উপজেলার গাভা ইউনিয়নের গাভা গ্রামের বজলুর রহমানের মেয়ে বহুলালোচিত নারী সাথী আক্তার এর বিরুদ্ধে। তার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক ব্যক্তি।

তার প্রতারণা ও জালিয়াতিসহ অপকর্মের ফিরিস্তি তুলে ধরে তাকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি করেন প্রতারণার শিকার ভুক্তভোগী গন।

তার সম্পর্কে অনুসন্ধান করলে বেরিয়ে আসতে থাকে তার থলের একাধিক প্রতারণার ফিরিস্তি। সুলতান হোসেনের ছেলে ফয়সাল হোসেন সোহেল কে প্রেমের ফাঁদে ফেলে প্রথম বিয়ে করেন। বিবাহের পর তার বিভিন্ন ধরনের নাটকীয়তা শুরু হয়, এরই মধ্যে তার গর্ভে ধারণ করেন ফুটফুটে একটি ছেলে সন্তান। সন্তান জন্মের পর থেকে তার চলাফেরা উগ্র হয়ে উঠে বিভিন্ন লোকের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলে ব্ল্যাকমেইল করতে থাকে এবং বাসা থেকে বেরিয়ে গিয়ে বেপরোয়া চলতে থাকে। তার এহেন চলাফেরার প্রতিবাদ করলে ওই স্বামী কে ডিভোর্স ও মামলার ভয় দেখাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুদিন যেতে না যেতেই স্বামী থাকা অবস্থায় স্বামী ফয়সালের আপন বোনের ঘর ভাঙ্গার কাজে লিপ্ত হয়ে যৌবনের লালসার লোভ করেন ভগ্নিপতির উপরে এবং ওই ভগ্নিপতির সাথে আড্ডায় মেতে উঠতেন বিভিন্ন বাসায় ও আবাসিক হোটেলে।

কিন্তু বড় পরিতাপের বিষয় একটি ফুটফুটে সন্তান থাকার পরও সাথী আক্তারের উশৃঙ্খল জীবনযাপন এবং উগ্র আচরণের শিকার হন স্বামী ফয়সাল। একপর্যায়ে তাকে বাধ্য করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ও দেড় লক্ষ টাকা মোহরানা থাকলেও আদায় করে নেন পাঁচ লক্ষ টাকা।
এতে তিনি ক্ষ্যান্ত হননি তার বিরুদ্ধে মামলা দায়ের করে সমাধানের কথা বলে আরো হাতিয়ে নেন ছয় লক্ষ টাকা, এবং তার পালিত প্রেমিক ও নিজের আত্মীয় স্বজন এর মাধ্যমে এই ফয়সাল কে ব্যাপক মারধর করেন যার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।

তারই মধ্যে আরো টাকা দাবি করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কাছে একটা অভিযোগ দায়ের করেন, এবং ফয়সালার জন্য ঘুরতে থাকেন।

এরপরই শুরু হয় তার প্রতারণার মূল ফাঁদ। তার মূল টার্গেট সম্পদশালী ব্যবসায়ী, চাকরিজীবী ও সম্পদশালী পুরুষ কে। প্রথমে টার্গেট নিশ্চিত করে তিনি ধীরে ধীরে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নিজ দেহের সৌন্দর্য ও কথা বার্তার মারপ্যাঁচে আটকে ফেলেন টার্গেটকৃত পুরুষদের।

এর মধ্যেই তার টার্গেট কখনো বৃথা যায়না নজর পরে ইউনিয়ন পরিষদে চাকরি করেন ধনাঢ্য পরিবারের এক সহজ সরল ছেলে একই উপজেলার হারুনুর রশিদ খানের ছেলে তানভীর আহমেদ খান (রাসেদ) এর প্রতি, তাকে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করে তার টার্গেট নিশ্চিত করে তিনি ধীরে ধীরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নিজ দেহের সৌন্দর্য ও কথা বার্তার মারপ্যাঁচে প্রেমের জালে আটকিয়ে ফেলেন। তার সাথে ছলনা করে ঘর বাঁধার স্বপ্ন দেখান।
পরবর্তীতে জানা যায়, ঘর বাঁধার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে সাথীর বাবার বাসায়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিতেন। এক পর্যায়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে কিছুদিন পরই তাকে বাধ্য করেন স্বর্ণালঙ্কার সহ অন্যান্য জিনিস পত্র ক্রয় করে তার নামে জায়গা জমি রেজিস্ট্রি করে দেওয়ার। তার শুধু জমি রেজিস্ট্রি ছাড়া সকল প্রকার আবদার পূরণ করলেও সে মাঝে মধ্যে তাকে ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এবং তার অবৈধ, অনৈতিক, অসামাজিক কার্যকলাপ নজরে আসলে তাকে তার প্রতিবাদ করলে লোক জন দিয়ে মারার ভয় ও নারী নির্যাতন, যৌতুক মামলার ভয় দেখাতে থাকেন।
অবশেষে তানভীর আহমেদ খান (রাসেদ) তার এই সকল অত্যাচার থেকে বাঁচতে নিরূপায় হয়ে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে একটি এবং ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি ও ৩০ মার্চ ২০২৬ তারিখে একটি সহ তাকে তিন তালাক দিয়ে তাদের কাছে আলাদা আলাদা করে ডকুমেন্ট পাঠান। কিন্তু তারা এগুলোর কোন তোয়াক্কা না করে তানভীর আহমেদ খান (রাসেদ) কে বিভিন্ন ভাবে হয়রানির কৌশল অবলম্বন করে মিথ্যা তথ্য প্রচার করে বেরাচ্ছেন।

এই সম্পর্কে সাথী আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এই সম্পর্কে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বল্লে তারা বলেন, এই মেয়ের আগের ঘরের একটি ফুটফুটে সন্তান থাকা সত্ত্বেও অনেক ছেলেদের জীবন নষ্ট করেছেন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে তিনি এভাবে একের পর এক বহু ছেলেকে ফাঁদে ফেলে তাদের অর্থ-সম্পদ লুটে নেবে এবং যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। তাই সুশীল সমাজ এই ছলনাময়ী নারীর প্রতারণা থেকে যেন আর কোন ছেলে নিঃস্ব হতে না পারে সেজন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।