ঢাকাWednesday , 6 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে বলপূর্বক অপহরণকারী বাউফলের আলমগীর আটক 

Link Copied!

২১০

এম জাফরান হারুন::

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (RAB) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৫ই মে ২০২৬ ইং তারিখে বেলা ৩টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাহেরচরস্থ নিজ বাড়ী থেকে অপহরণকারী মোঃ আলমগীর (৩২) কে আটক করা হয়েছে।

জানা যায়- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মামলা নং- ১২, তারিখ-২৪/০৪/২০২৬ খ্রিঃ ধারা-৩৪১/১৭০/১৭১/৩৬৫/ ৩৬৭/৩৮৬ পেনাল কোড ১৮৬০ এর এজাহারভুক্ত পলাতক আসামী ছিলেন ওই আলমগীর।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী কৃষ্ণ কর্মকার (৩৬), থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ একজন স্বর্ন ব্যবসায়ী। তার বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পয়সারহাট নামক স্থানে পূজা অলংকার হাউজ নামে একটি জুয়েলারী দোকান রয়েছে। তিনি প্রতিদিনের ন্যায় গত ২৩/০৪/২০২৬ খ্রি. রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় তার জুয়েলারী দোকান বন্ধ করে নিজ বাড়ীর উদ্দেশ্যে বাসযোগে রওয়ানা হন। তিনি ওইদিন অর্থাৎ গত ২৩/০৪/২০২৬ খ্রি. রাত অনুমান ২০.২০ ঘটিকার সময় কোটালীপাড়া থানাধীন সিকির বাজার নামক বাসস্ট্যান্ডে নামেন। সেখানে তার জন্য অপেক্ষমান থাকা তার ভাই শিব শঙ্কর কর্মকারকে তার সাথে থাকা টাকা ও স্বর্নালংকার দিয়ে তিনি নিজে ও তার ভাই নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কোটালীপাড়া থানাধীন সিকির বাজার দাসবাড়ি সাকিনস্থ কালভাটের সামনে পাঁকা রাস্তায় পৌছা মাত্র একটি মাইক্রোবাস হতে কয়েক জন লোক নেমে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে পথরোধ করে মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে। মামলার কৃষ্ণ কর্মকার সুকৌশলে উক্ত স্থান থেকে চলে গেলেও র‌্যাব পরিচয় দেয়া লোকজন তার ভাইয়ের সাথে থাকা টাকা সহ বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পয়সারহাট নামক স্থানের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাব পরিচয়দানকারী লোকজন কৃষ্ণ কর্মকারের ভাইকে মারপিট সহ গুরুতর জখমের ভয়ভীতি প্রদর্শণ করে তার সাথে থাকা নগদ ৩০,০০০/- টাকা, ৩ ভরি ১৪ আনা বিভিন্ন প্রকার স্বর্নালংকার যার মূল্য ৯৫৩,০০০/- টাকা ও ১৫০ ভরি রুপা যার মূল্য ৬৭৫,০০০/- টাকা নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে ভুক্তভোগী কৃষ্ণ কর্মকার বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় উল্লেখিত বিষয় লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া থানার মামলা নম্বর- ১২, তারিখ- ২৪/০৪/২০২৬ খ্রি., ধারা- ৩৪১/১৭০১৭১/৩৬৫/৩৬৭/৩৮৬ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

গ্রেফতারকৃত আসামী আলমগীর কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন- আসামী আলমগীর কে কোটালপাড়া থানার পুলিশ এসে নিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।