ঢাকাTuesday , 25 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি সম্পন্ন

Link Copied!

১১৩

বিশেষ প্রতিনিধি:সৈয়দ মোহাম্মদ কায়সার

চট্টগ্রাম, ২৫ আগস্ট ২০২৬: চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী) টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও টিকাদান কর্মীবৃন্দ দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন।

কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ও পরিচালক ইয়াসমিন ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইলিয়াছ। এছাড়া উপস্থিত ছিলেন স্নিগ্ধা সিংহ, আবু তাহের, রুমানা পারভীন, কণিকা দাস, মেহেদী হাসান, লাকি দাস, সুপন দেবনাথ, মোমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল ও মিম খাতুন প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান বলেন, সরকারি টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি গুজব পরিহার করে নির্ধারিত সময়ে সকল যোগ্য শিক্ষার্থীকে টিকা গ্রহণে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।