মান্দা (নওগাঁ) প্রতিনিধি। ১২ই ডিসেম্বর (শুক্রবার) নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ১০নং নূরুল্যাবাদ ইউনিয়নের চকভোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চকভোলাই তরুণ সংঘের উদ্যোগে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চকশ্রীকৃষ্ণ দাখিল মাদ্রাসার সহ সুপার সুলতান মাহমুদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম (সোহাগ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন (মুরাদ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ১০নং নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান শাহ, ১০নং নূরুল্লাবাদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কাজেম উদ্দিন কবিরাজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (সুমন)।
সঞ্চালনায় ছিলেন চকভোলাই তরুণ সংঘের সভাপতি জাকির হোসেন ও মান্দা উপজেলা শাখার ছাত্রনেতা আপেল মাহমুদ।
ধারা বিবরণীতে ছিলেন ১০নং নূরুল্যাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আটটি দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করছেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র সদস্য রতন পাইক। সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন শাহ, নূরুল্যাবাদ ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি মনিবুর রহমান (দুখু), ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিক দলের সভাপতি ইদ্রিস আলী, সদস্য মতলেবুর রহমান, সমবায় দলের মান্দা উপজেলা শাখার সদস্য এমাদুল হক, আমিনুল ইসলাম প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় বিশেষ অতিথি আব্দুল মতিন মুরাদ বলেন খেলাধুলা শুধু একটি বিনোদন নয়, এটি সুস্থ্য শরীর ও মন গঠনের অন্যতম প্রধান উপায় যা শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। জয় পরাজয় খেলারই একটা অংশ। শেষ পর্যন্ত যে লড়ে যাবে সেই বিজয়ী। তবে বর্তমানে মাঠের অভাবে ও অবহেলায় খেলাধুলা কমে যাওয়ায় তরুণ প্রজন্ম শারীরিকভাবে দুর্বল হচ্ছে, মাদকাসক্ত সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই খেলাধুলার প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকলকেই দায়িত্ব পালন করতে হবে।


