ঢাকাThursday , 25 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর চাটখিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায় দোয়া মাহফিল।

Link Copied!

১৮৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর চাটখিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে ১৭বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করায় আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাজ্জাকপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া পরিচালনা করেন রাজ্জাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবু ইউসুফ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হোসেন তানভীর, ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, রাসেদ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফয়সাল হোসেন, আজাদ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান হাবীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।