ঢাকাTuesday , 19 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছিতে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু।

Link Copied!

৬৩৮

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে এক শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে এক স্কুলছাত্রীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।

প্রিয় শিক্ষিকার চলে যাওয়ার শোক সইতে না পেরে ওই ছাত্রীটি মারা যায় বলে জানা গেছে।

এই জোড়া মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বদলগাছী লাবন্য প্রভা বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় ও স্নেহময়ী এক শিক্ষিকা কুলসুম রোড এক্সিডেন্ট হঠাৎ মৃত্যুবরণ করেন।
শিক্ষিকার এই আকস্মিক মৃত্যুর সংবাদটি যখন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী কাছে পৌঁছায়, তখন সে প্রচণ্ড মানসিক আঘাত পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবরটি শোনার পরপরই ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে এবং তীব্র বুক ব্যথায় আক্রান্ত হয়।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, তীব্র মানসিক শক বা শোকের কারণে হার্ট অ্যাটাক করায় তার মৃত্যু হয়েছে।

উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষিকা ও সহপাঠীকে একসঙ্গে হারিয়ে সহপাঠীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে।

এই বিষয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন বিষয়টা অত্যন্ত দুঃখজনক। এঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।