ঢাকাMonday , 5 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

৫৯

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে আয়োজিত কর্মসূচিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলেই চলবে না; এর পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি। বাড়িঘর, কর্মস্থল ও চারপাশের আঙিনায় কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত সামাজিক দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকটের কথা তুলে ধরলে সংসদ সদস্য তা সমাধানে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল্লাহ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন এবং হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।