ঢাকাSunday , 30 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে রাজনৈতিক মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা গ্রেফতার

Link Copied!

১২

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা (৪৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) দিবাগত গভীর রাত ২টার দিকে বাউফল থানার ওসির নির্দেশনায় এসআই খোর্শেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড় ডালিমা এলাকার নিজ বাসায় অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করে। মিজান মোল্লা কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে। রবিবার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিজান মোল্লা এলাকায় প্রতাপশালী সন্ত্রাসী ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মিজান মোল্লাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।