বোরহানউদ্দিনে রাত ৭টার পর দোকান খোলা রাখায় ১৭ হাজার টাকা জরিমানা
মোঃ আবুল বাশার ভোলা প্রতিনিধি : চলমান বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, দোকান ও বিপণীবিতান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করায় ভোলার বোরহানউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে ৪টি দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। এ সময় তিনি বলেন, “জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে...
১৪৯
মোঃ আবুল বাশার ভোলা প্রতিনিধি :
চলমান বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, দোকান ও বিপণীবিতান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করায় ভোলার বোরহানউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে ৪টি দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
এ সময় তিনি বলেন, “জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।