মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি
এম জাফরান হারুন:: পটুয়াখালীর মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৫) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহিপুরের ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের বরতোতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বরকোতিয়া গ্রামের মান্নান চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহিদ ও তার সহযোগীরা ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে এবং ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবার পরিচালনা করে আসছে। এদিকে মূল অভিযুক্ত জাহিদ আটক হলেও তার...
১০২
এম জাফরান হারুন:: পটুয়াখালীর মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৫) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহিপুরের ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের বরতোতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বরকোতিয়া গ্রামের মান্নান চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহিদ ও তার সহযোগীরা ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে এবং ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবার পরিচালনা করে আসছে।
এদিকে মূল অভিযুক্ত জাহিদ আটক হলেও তার অন্য সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ার কারণেই মূল সিন্ডিকেটের বাকি সদস্যরা এখনো গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।